৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে আরজেএফের সভাপতি আবীর সম্পাদক সুমন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে আরজেএফের সভাপতি আবীর সম্পাদক সুমন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুরে অনুমোদন পেলো রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)নতুন কমিটি। শনিবার (৩ এপ্রিল) আরজেএফ এর গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এ কমিটি অনুমোদন প্রদান করেন। কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন, অ আ আবীর আকাশ (দৈনিক জনবাণী), সাধারণ সম্পাদক মনজুর হোসাইন সুমন (দৈনিক রূপবাণী)। কমিটির অন্যানরা হলেন, সহ-সভাপতি দৈনিক তৃতীয় মাত্রার বেলায়েত হোসেন (ভিপি বেলায়েত), সহ-সম্পাদক- দৈনিক গণকণ্ঠের হাজী এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক- দৈনিক মাতৃভূমির খবরের মোহাম্মদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক- দৈনিক উপকূল কণ্ঠের মামুনুর রশিদ, প্রচার সম্পাদক- দৈনিক স্বাধীন মতের জিহাদ হোসাইন, সহ-প্রচার সম্পাদক-দৈনিক গণজাগরণের রাকিব হোসেন সোহেল, মহিলা বিষয়ক সম্পাদিকা-দৈনিক স্বাধীন বাংলার নাজমুন নাহার, দপ্তর সম্পাদক-দৈনিক বিশ্ব মানচিত্রের সোহেল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক- গ্লোবাল এবিসি নিউজের কামরুজ্জামান কাজল এবং কার্যনির্বাহী সদস্যরা হল- দৈনিক তৃতীয় মাত্রার হামিদ সাব্বির, দৈনিক একুশে সংবাদের মোঃ আলী হোসাইন, বাংলা প্রেসের সুলতানা মাসুমা বানু, দৈনিক ভোরের চেতনার মোঃ আরিফ হোসেন, দৈনিক তৃতীয় মাত্রার মোঃ গিয়াস উদ্দিন। লক্ষ্মীপুর জেলা শাখার এ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে বলে জানায় আরজেএফ কতৃপক্ষ। তারা আরো জানায়, অনুমোদিত এ কমিটি কেন্দ্রীয় কমিটির ঘোষিত সকল কর্মসূচী পালন করবে এবং সাংবাদিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজ জেলায় সাংগঠনিক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করবে। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি