৮ মে ২০২৬

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে: “বয়সের সমতার পথে যাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গন থেকে র‌্যালি বের করা হয়। পরে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেনজেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, প্রবীণ হিতৈষী সংঘ জেলা কমিটির আহ্বায়ক মো. রুহুল আমিন মাস্টার। বক্তারা বলেন, প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর ১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হচ্ছে। প্রবীণরা সমাজের বোঝা নয়, তারাও দেশের সম্পদ।

এজন্য তাদের সম্মান দেখানো সকলেরই কর্তব্য। পরে প্রবীণ পিতা-মাতার সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন স্থানীয় এমন দুজন সন্তানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিভিন্ন বয়স ও শ্রেণি পেশার মানুষের উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি