লক্ষ্মীপুরে আগামী ২৮ এপ্রিল পালিত হবে জাতীয় আইনগত সহায়তা দিবস
আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে : ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইননি সেবাদান’- এ স্লোগানে আগামী ২৮ এপ্রিল পালিত হতে যাচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষে জাতীয় আইনগত সহায়তা সংস্থা, লক্ষ্মীপুর জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সংগঠনটির মাসিক সভা ও সমন্বয় সভায় এ প্রস্তুতি গ্রহণ করা হয়।
ওই দিন সকালে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনারায় আদালত প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে আইনি সহায়তায় সচেতনাতা মূলক মেলার উদ্বোধন করা হবে। রক্তাদান কর্মসূচিসহ বিভিন্ন বেসরকারী সংস্থার ষ্টল এতে সোবা পাবে। এছাড়াও বিনামূল্যে আইন সহায়াত প্রদান সংক্রান্ত সচেতনতা মূলক লিপলেট জেলার যানবাহ স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে বিতরণের সিদ্ধান্তও এ সভায় গ্রহণ করা হয়।
সভায় লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সিনিয়র জেলা জজ ও দায়রা জজ মো: শাহেনূর এর সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড এর সদস্য-সচিব ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ ফাহ্াদ বিন-আমিন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মোস্তফা খালেদ, জেলা তথ্য কর্মকর্তা সিরাজুল হক মল্লিক ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন হাওলাদারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি