৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে আদর্শ মানব কল্যাণ সংগঠনের খাবার বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে আদর্শ মানব কল্যাণ সংগঠনের খাবার বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ মানব কল্যান সংগঠনের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুর শহর ও দালাল বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় ২’শতাধিক গরীব অসহায় ও পথচারীদের মাঝে এ খাবার বিতরণ করে সংগঠনটির সদস্যরা। এ কার্যক্রমের উপস্থিত ছিলেন, দৈনিক মুক্ত বাঙালির বার্তা সম্পাদক রাজীব হোসেন রাজু,লক্ষ্মীপুর দিগন্তের নির্বাহী সম্পাদক আবদুল মালেক নিরব, নজির আহমেদ, সংগঠনের উপদেষ্টা পারভেজ আলম পাটওয়ারী, সভাপতি মো সোহেল হোসেন শাহীন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল আমিন শরীফ নিরব। এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য ফারহান শামীম, সাথী আক্তার, জারা আক্তার, মো তারেক, মো রাহিম, মো রিজন, পরান, আরপিন ফয়সাল, আল আমিন হোসেন, রনিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আদর্শ মানব কল্যান সংগঠনের সভাপতি মো সোহেল হোসেন শাহীন জানান, করোনা ঝুঁকি নিয়েও মানবতার সেবায় রক্ত দান থেকে শুরুকরে করোনা ভাইরাস সতর্কতায় লিফলেট বিতরন, বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে করা, গরীব অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরন সহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছি আমরা। তার ধারাবাহিকতায় সকলের প্রচেষ্টায় আজ ২’শতাধিক অসহায়, পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি