৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু

আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে : ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত শিক্ষার ভিত্তি’- এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে সাতদিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (১৩ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষা সপ্তাহ’র উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া, নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. খবিরুল আহসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ, সহকারী শিক্ষা কর্তকর্তা মোছাদ্দেক হোসেন, মাহবুবুর রহমান প্রমূখ। এছাড়াও জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা সপ্তাহে উপস্থিত ছিলেন।

জেলা শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ জানান, কোমলমতি শিশু শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষার নিশ্চিত করতেই এ শিক্ষা সপ্তাহের আয়োজন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সপ্তাহ চলবে আগামী বুধবার পর্যন্ত। এ ৭দিন জেলার প্রাথমিক বিদ্যালয় গুলোসহ বিভিন্ন স্থানে চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি