৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে ৩০ কৃষক কৃষিপণ্য পরিবহনের জন্য পেল সরকারি গাড়ি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে ৩০ কৃষক কৃষিপণ্য পরিবহনের জন্য পেল সরকারি গাড়ি

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: : লক্ষীপুরের রায়পুরে পরিবহনের জন্য সরকারের কাছ থেকে স্বল্প মুল্যে উপহারের নতুন গাড়ি পেয়ে সমিতির ৩০ কৃষক আনন্দিত। কৃষকরা বাজারে পন্য যাতায়াতে আজ থেকে পরিবহন খরচ ব্যায় করতে হবে না। রোববার (৩০ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে ৫ লাখ টাকা মুল্যের এগাড়িটি কৃষি সমিতির কৃষকদের হাতে তুলে দেয়া হয়েছে।

পর্যায়ক্রমে উপজেলার কৃষি বিভাগের আওতায় ১০ ইউপিতে ১০০ কৃষি সিআইজি সমিতিকে পরিবহনের জন্য স্বল্প মুল্যে গাড়ি দেয়া হবে।।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম, সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ সেলিম, বামনী ইউপির সাইচা গ্রাম উন্নয়ন সিআইডি’র সভাপতি মোঃ সফি উল্যা, সহসভাপতি আবদুল মোতালেব প্রমুখ।

রায়পুরের কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান বলেন, উৎপাদিত পন্য পরিবহনে বাজারজাতকরনের লক্ষে সরকার সমিতির মাধ্যমে উপহার হিসেবে এগাড়ি দেয়া হয়েছে। নাম মুল্যে সাড়ে ৫ লাখ টাকার পিকআপ গাড়ি সমিতির ৩০ কৃষক ২০০ টাকা করে পুবালি ব্যাংকের মাধ্যমে ১ লাখ ৬৫ হাজার টাকায় কিনে নিয়েছেন। এগাড়ি ব্যবহার করায় ৩০ কৃষক তাদের পন্য বাজারে যাতায়াত করায় খরচ কমে যাবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি