৪ মে ২০২৬

লক্ষ্মীপুর সদরে ৫ ইউনিয়নে এক যুগ ধরে নেই নির্বাচন, উন্নয়ন বঞ্চিত জনগণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুর সদরে ৫ ইউনিয়নে এক যুগ ধরে নেই নির্বাচন, উন্নয়ন বঞ্চিত জনগণ
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আটকে আছে লক্ষ্মীপুরের ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। সীমানা নির্ধারণ ও মামলা সংক্রান্ত জটিলতায় দীর্ঘ সময় ধরে ভোটাধিকার বঞ্চিত এসব ইউনিয়নের লাখো মানুষ। স্থানীয়দের অভিযোগ, ভোট না হওয়ায় গাছাড়া ভাব জনপ্রতিনিধিদের মাঝে। এতে সেবা পেতে চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সারা দেশে বর্তমানে ধাপে ধাপে অনুষ্ঠিত হচ্ছে ইউপি নির্বাচন। চাওয়া-পাওয়ার হিসেব মিলিয়ে তৃণমূলের জনপ্রতিনিধি নির্বাচন করছেন ভোটাররা। তবে, এক দশক ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত লক্ষ্মীপুরের ৮টি ইউনিয়নের মানুষ। সীমানা নির্ধারণ ও মামলা জটিলতায় লক্ষ্মীপুর সদরের ৫টি ও কমল নগরের ৩টি ইউনিয়নে ১০ বছর ধরে আটকে আছে নির্বাচন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ভোট না হওয়ায় সেবা দিতে গাছাড়া ভাব চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে। অনেকে ঠিকমতো কার্যালয়েও আসেন না। ফলে সেবা পেতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। দীর্ঘদিন চেয়ারে থাকা জনপ্রতিনিধিদের অনেকে এলাকার উন্নয়ন নয় বরং নিজেদের পকেট ভারী করতেই ব্যস্ত বলে অভিযোগ রয়েছে। জনপ্রতিনিধিদের কারও কারও বিরুদ্ধে মামলা দিয়ে নির্বাচন বন্ধ রেখে চেয়ার ধরে রাখার অভিযোগ আছে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন তারা। লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদী, ৩ নং দালাল বাজার, ৪ নং চর রুহিতা, ৬ নং বাংগাখাঁ, ১৫ নং লাহারকান্দি, ১৯ নং তেয়ারীগঞ্জ ইউনিয়ন। দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ১৯ নং তেয়ারীগঞ্জ ইউনিয়ন সীমানা সংক্রান্ত জটিলতায় গেলো বছর জেলা সদরের তেয়ারীগঞ্জ ইউপি নির্বাচনে অনির্দিষ্টাকালের জন্য স্থগিতাদেশ দেন আদালত। বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি