লক্ষ্মীপুর সদর উপজেলায় ২৫ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলায় ২৫ টি মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রার্থীরা। মঙ্গলবার (২৬ ফেব্রয়ারী) বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৬টি, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১২টি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭টি মনোনয়ন দাখিল করা হয়েছে।এ দিকে মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন মনোনয়ন পত্র দাখিল করেছে। এরা হলেন- চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, আওয়ামী লীগের মনোনয়ন লাভে ব্যার্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, সাবেক ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন বকুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুন,লক্ষ্মীপুর সদর পশ্চিম বিএনপি নেতা মুক্তিযোদ্ধা অহিদুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ হাফিজ উল্যাহ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, রাশেদ নিজাম, ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন,এহতেশাম হায়দার বাপ্পী, নিজাম উদ্দিন রিপন, মিজানুর রহমান,ওহিদুর রহমান, আব্দুল্যাহ প্রমুখ।মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, সুলতানা লাকি, সুমী আক্তার, সেলিনা আক্তার, কাজী খালেদা আক্তার, সেলিনা আক্তার বিজলী, এবরুজা বুলবুল, পারভীন আক্তার। আগামী ২৮ ফেব্রয়ারী মনোনয়ন পত্র যাছাই বাছাই করে পতিক বরাদ্ধ দেওয়া হওে এবং আগামী ২৪ মার্চ নির্বাচন অনুষ্টিত হরে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি