৬ মে ২০২৬

লক্ষ্মীপুর সদর হাসপাতালের করোনা ইউনিটে ‘আইসিইউ বেডে’র উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুর সদর হাসপাতালের করোনা ইউনিটে ‘আইসিইউ বেডে’র উদ্বোধন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুর সদর হাসপাতালের করোনা ইউনিটে ‘আইসিইউ বেডের’ উদ্বাধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২এপ্রিল) বিকেলে সদর হাসপাতালের ৩০ শয্যা করোনা ইউনিটের সামনে এ আইসিইউ বেডের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফ্ফারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রমুখ। জেলা সিভিল সার্জন ডা: আবদুর গফ্ফার বলেন, দীর্ঘদিন ধরে জেলা সদর হাসপাতালসহ অন্য কোন হাসপাতালে আইসিইউ বেড না থাকায় করোনা আক্রান্ত রোগীদের নিয়ে চরম দূর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। ইতিমধ্যে ৭টি বেডের বরাদ্ধ পাওয়া গেছে। এখন তিনটি বেডে স্থাপন করা হয়েছে। অন্য আইসিইউ বেডগুলো স্থাপন করা হবে। এ আইসিইউ বেড স্থাপনের মাধ্যমে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের এখন আর কোন সমস্যা হবেনা বলে জানান তিনি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি