৪ মে ২০২৬

লক্ষ্মীপুর প্রেসক্লাবের মানববন্ধন : ১১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুর প্রেসক্লাবের মানববন্ধন : ১১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী
লক্ষ্মীপুর প্রতিনিধি: দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোরের সিইও নঈম নিজামসহ দেশের শীর্ষ পর্যায়ের ৪টি সংবাদ মাধ্যমের সম্পাদকসহ ১১জন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে লক্ষ্মীপুরের সাংবাদিকরা। লক্ষ্মীপুর প্রেসক্লাবের উদ্যেগে আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সিনিয়র সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার প্রেসক্লাবের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দূর্নীতিবাজদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও প্রকাশ করায় দেশ বরেন্য সাংবাদিক নঈম নিজাম, ইমদাদুল হক মিলন, ইনামুল হক চৌধুরীসহ ১১ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা আজ দেশের সাংবাদিক সমাজ মেনে নিতে পারছেনা এবং পারবেনা। অবিলম্বে উদ্দেশ্যমূলক ওই মামলা প্রত্যাহার করে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান সাংবাদিক নেতারা। এসময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি