৭ মে ২০২৬

লক্ষ্মীপুর পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুর পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষনা

আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুর পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরে ৯৭ কোটি টাকার বাজেট গতকাল সোমবার দুপুরে শহরের সোনার বাংলা চাইনিজ রেষ্টুরেন্টে ঘোষনা করেছেন পৌর মেয়র আবু তাহের। এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৮ কোটি ৭১ লক্ষ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৬৮ কোটি টাকা। এ বাজেট লক্ষ্মীপুর পৌরসভার ৪২ তম বাজেট ও বর্তমান পরিষদের তৃতীয় বাজেট। বাজেটে ৯৭ কোটি ২৭ লক্ষ ২৬ হাজার ১শ ৭০ টাকা আয় ধরা হয়েছে।

বাজেটে উদ্ধৃত্ত ধরা হয়েছে ১৫ লক্ষ ৭২ হাজার ৮শ ১৪ টাকা। ২০১৮-১৯ সালে বাজেট ঘোষনা করা হয়েছে ৩৭ কোটি ৭০ লক্ষ ৭৭ হাজার ৪শ ৮৮টাকা। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের এর সভাপতিত্বে বাজেট ঘোষনার সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন, পৌর সচিব আলাউদ্দিন, কাউন্সিলর উত্তম দত্ত, আবুল কালাম, জেসমিন আক্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল বাশার, ইঞ্জিনিয়ার শামছুল আলম, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এম জে আলম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি