৪ মে ২০২৬

লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে মাসুম ভূঁইয়াকে পৌর আ.লীগের গণসংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে মাসুম ভূঁইয়াকে পৌর আ.লীগের গণসংবর্ধনা
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত করায় পৌর আওয়ামী লীগের ব্যানারে গণসংবর্ধনা দেয়া হয়। গণসংবর্ধনা অনুষ্ঠান সোমবার বিকেলে শহরের উত্তর স্টেশনে অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। গণসংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন পিপি, সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন বকুল, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, সাবেক সাধারন সম্পাদক আবুল কাশেম চৌধুরী, এডভোকেট মাহমুদুর রহমান মান্না, আহসানুল কবির রিপন, সাইফুল হাসান রনি, সাবেক ছাত্রলীগ নেতা নিশাদ ভূঁইয়া, আমজাদ হোসেনসহ আরো অনেকে। পৌরসভার সর্বস্তরের জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া আগামী পৌরসভা নির্বাচনে জয় যুক্ত হয়ে পৌরবাসীর কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রাখবেন। এই আশায় পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিশাল বিশাল শোডাউন নিয়ে লক্ষ্মীপুর পৌর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে জয়যুক্ত করার অভিপ্রায়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় শহরের ব্যস্ততম মোড় উত্তর তেমুহনী জনারণ্যে ঠাসাঠাসি হয়ে পড়ে। এতে করে যান চলাচল ও সাধারন জনগন চলাচলে সামান্য বিঘ্ন সৃষ্টি হয়। পৌর আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সহযোগিতায় যান চলাচলের রাস্তা ফ্রী করে দেওয়া হয়। গণসংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট বাবর উদ্দিন মাহমুদ। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি