লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অক্সফোর্ড মডেল কলেজের সভাপতি প্রফেসর জেড এম ফারুকী।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অক্সফোর্ড মডেল কলেজের উপাধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ,লক্ষ্মীপু র বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবুল হোসেন, শাকচর জব্বার মাষ্টার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল আলম প্রমুখ।
শিক্ষার্থীদের বিদায় ছাড়াও জীব বিজ্ঞানের প্রভাষক এ এইচ এম ইমরান হোসাইন, ইসলামের ইতিহাসের প্রভাষক তাছলিমা আকআর আঁখি, ফিন্যান্স এর প্রভাষক তানিমা আফরিন, প্রশাসনিক কর্মকর্তা লুৎফুল কাদের ও বাংলা প্রভাষক জান্নাতুল মাওয়া কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও বর্ষসেরা শিক্ষক-শিক্ষার্র্থী বাছাই করে তাদের পুরস্কৃতি করা হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের উপর জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। তারা সুশিক্ষিত হয়ে উঠলে জাতি উন্নত হবে। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন খিলবাইছা রাহমানিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুর হোসেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি