৬ মে ২০২৬

লক্ষ্মীপুর জেলা পুলিশের 'গণহত্যা দিবস' পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুর জেলা পুলিশের 'গণহত্যা দিবস' পালন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর থেকে: ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালরাত ও 'গণহত্যা দিবস' পালন করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ বিভাগ। বাংলাদেশ পুলিশের ভাবনায় এবং ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা, পুলিশ সুপার, লক্ষ্মীপুরে সার্বিক তত্ত্বাবধান ও অনুপ্রেরণায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজন করা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক সন্ধ্যার। অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জনপ্রতিনিধিদের মধ্যে ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুবুল করিম, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, ডিডি এনএসআই বশির আহমেদ, আরএমও সদর হাসপাতাল, ডাঃ মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা বনশ্রী পাল, প্রেসক্লাবের সেক্রেটারি, জেলা কমিউনিটি পুলিশিং সেলের সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী নেতা বাবু শংকর মজুমদারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পুনাক-এর সভানেত্রী কাজী বন্যা আহমেদসহ লক্ষ্মীপুর জেলার বিভন্ন কর্মকর্তাবৃন্দ। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি