লক্ষ্মীপুর-২ আসনে প্রার্থীতা ফিরে পেলেন জামায়াতের রুহুল আমিন
আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ২ আসনে প্রার্থী তালিকায় নতুন করে যোগ হলেন এসইঊএম রুহুল আমিন।
শনিবার (৭ ডিসেম্ভার ) আপিল শুনানির পর বাংলাদেশ নির্বাচন কমিশন তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন। এনিয়ে লক্ষ্মীপুরের চারটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাড়াল ৪৩ জনে।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনে মোট ৪৬জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
গত ২ ডিসেম্ভর জেলা রির্টানিক র্কমর্কতা ও জেলা প্রসাশক অনঞ্জল চন্দ্র পালের কার্যালয়ে যাছাই বাছাই শেষে এতে ঋণ খেলাপীর কারণে মনোনয়নপত্র বাতিল করা হয় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের আ’লীগের বিদ্রোহী প্রার্থী মো.মাহবুব আলমের ও ভোটার তালিকায় স্বাক্ষর মিল না থাকার অভিযোগে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের জেলা বিএনপির সদস্য বিদ্রোহী প্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূঁইয়া (স্বতন্ত্র)সহ বিভিন্ন অভিযোগে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয় । তিনে ডিসেম্ভর নিজেদের প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনের নিকট আপিল করেন তিন জন প্রার্থী।
পরে শুনানি শেষে (৫ ডিসেম্ভর) বৃহস্পতিবার দুজন প্রার্থী বৈধতা ফিরে পান। শুনানির জন্য অপেক্ষায় থাকেন লক্ষীপুর-২ আসনের প্রার্থী এসইউএম রুহুল আমিন।তার পক্ষে দুজন সর্মথক উপস্তিত করে শুনানিতে অংশ নেন তিনি। এসইউএম রুহুল আমিন জানান, তদন্ত র্কমর্কতা আমার সমর্থকদের কে ভুল বুঝানোর ফলে হয়রানির শিকার হই। তারা আজ নির্বচন কমিশনে হজির হয়ে হলফনামা ও স্বাক্ষরের কথা শিকার করে। পরে নির্বাচন কমিশন আমার প্রার্থীতা বৈধ ঘোষনা করেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি