লক্ষ্মীপুর-২ আসনে পাপুলের বিরুদ্ধে রিট, ২ জানুয়ারী পর্যন্ত মুলতবী করেছে আদালত

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর আংশিক) স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শহীদ ইসলাম পুপুলের মনোনয়ন চ্যালেঞ্জ করে হাইকোটে রিট আবেদন করেন একই আসনের ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূইঁয়ার পক্ষের এক ব্যাক্তি।
এই আবেদনে প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় আর্থিক বিষয় গোপন ও শিক্ষাগত যোগ্যতার বিষয়ে মিথ্যা তথ্য এবং জাল সার্টিফিকেট প্রদানের অভিযোগে শহীদ ইসলাম পাপুলের প্রার্থীতা বাতিল চেয়ে আবেদন করা হয়। আজ সংশ্লিষ্ট বেঞ্চে আবেদনটি শুনানি করে বিচারক আগামী ২জানুয়ারী পর্যন্ত আবেদনটি মুলতবী করেন। বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রার্থী কর্তৃক প্রদত্ত এসব কাগজ পত্র আজকের ভিতর যাচাই বাচাই সম্ভব নয় বলে আদালত এ সিদ্ধান্ত প্রদান করেন।
এক্ষেত্রে তিনি নির্বাচিত হলেও অভিযোগ প্রমাণিত হলে আদালত কর্তৃক তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। উল্লেখ্য, তিনি তার হলফ নামায় জামায়াতের প্রতিষ্ঠান হিসাবে পরিচিত দিগন্ত মিডিয়া কর্পোরেশন লিমিটেডের ২কোটি ৬০ লাখ টাকা শেয়ারের তথ্য গোপন ও শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর তথা মাস্টার্স উল্লেখ করলেও মূলত তিনি ডিগ্রী সমমানের একটি সনদ হলফ নামার সহিত সংযুক্ত করেন। রিট আবেদনকারীর মতে এ সনদও জাল জালিয়াতির মাধ্যমে সৃজিত। কারণ তিনি যে সনদ দিয়েছেন সেখানে কোন রোল বা কোড কিছুই উল্লেখ নেই।
এমনকি সনদে উল্লেখিত The University of Sierra Leone - এ Bachelor of Social Science in Economics ডিফার্টমেন্ট এবং সাবজেক্ট নেই বলে জানান। এ কারণে মোহাম্মদ শহীদ ইসলাম পাপুল নির্বাচিত হলেও তার সংসদ সদস্য পদ আদালতের মাধ্যমে বাতিল হয়ে যাবে বলে রিটকারীর আইনজীবী দাবী করেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি