৫ মে ২০২৬

লক্ষীপুরের দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় শিশু দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষীপুরের দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় শিশু দিবস পালিত
সুলতানা মাসুমা। লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ গত ১৭ মার্চ দত্তপাড়া ডিগ্রী কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কলেজ অধ্যক্ষ আলহাজ্ব এ,কে,এম বোরহান উদ্দীন মোহোদ্বয় এর নেতৃত্বে শিক্ষকবৃন্দ, গভনিং বডির সদস্যবৃন্দ এবং দত্তপাড়া কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে র‍্যালি ও শিক্ষার্থীদের মধ্যে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানের আহবায়ক ছিলেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোঃ শারফুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব এ. এফ.এম মাহবুব এহছান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়। পরে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোস্তাক মাহমুদ ও ইতিহাস বিভাগের প্রভাষক জনাবা সুলতানা মাছুমা বানু। উক্ত আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ, গভনিং বডির সদস্যবৃন্দ, দত্তপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শিক্ষক শিক্ষিকা মন্ডলি ও ছাত্র সংসদের সাবেক ও বর্তমান নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক কর্ম জীবন ও মুক্তিযুদ্ধে তার অবদান তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষে কলেজের অধ্যক্ষ আলহাজ্ব এ.কে.এম বোরহান উদ্দিন মহোদয় দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে আগত দরিদ্র শিশু কিশোরসহ সকল স্তরের অতিথিদের মাঝে মিষ্টি ও নাস্তা বিতরণ করা হয়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি