
লক্ষীপুর থেকে সুলতানা মাসুমা: লক্ষীপুরে কয়লার আগুনের তাপে এখনও চলছে কাপড় ইস্ত্রী্র কাজ। বিজ্ঞান ও প্রযুক্তি যখন বিশ্বের সর্বোত্র ব্যবহৃত হচ্ছে ঠিক সেই সময়ে লক্ষ্মীপুরে কয়েক দশক ধরে কাঠ কয়লার তাপ দিয়ে নেপালবাবু কাপড় ইস্ত্রি করে সংসার চালাচ্ছেন। প্রযুক্তির উন্নয়নের ছোঁয়া লাগেনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজারের নেপাল বাবুর দোকানে।
চার কন্যা সন্তানের জনক নেপালবাবু প্যান্ট ধোলাই করতে ১৭ টাকা ইস্ত্রি করতে ৮ টাকা রাখেন দিন শেষে যা হয় তাই দিয়ে কোনমতে চলে যায় তাদের সংসার। মেয়েদের বিয়ে দিয়েছেন এ ধোলাই কাজ করেই। কোন কিছুতেই তার অতৃপ্তি নেই বলে জানালেন নেপালবাবু। দেশে যখন বেকারের সংখ্যা বেড়েই চলেছে ঠিক তখনই নেপাল বাবুর মত কর্মঠ শ্রমজীবী মানুষই দেশের সম্পদ। এই দেশের শ্রমজীবী নাগরিকরাই বিদেশে কাজ করে দেশের রেমিটেন্স বৃদ্ধি করছে। দেশের উচ্চ শ্রেণীর উচ্চবিত্তরা যখন বিলাসবহুল জীবন যাপন করেও অতৃপ্ত ঠিক তখনই এ কাজ করেই তৃপ্ত নেপাল বাবু।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]