৫ মে ২০২৬

লকডাউনের দ্বিতীয় দিনেও মিরপুরে ৩০ জন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লকডাউনের দ্বিতীয় দিনেও মিরপুরে ৩০ জন আটক
বাংলাপ্রেস ডেস্ক: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে প্রথম দিনের মতো আজ (০২ জুলাই) দ্বিতীয় দিনেও পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন। বিধিনিষের দ্বিতীয় দিন আজ শুক্রবার (০২ জুলাই) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, কাফরুল থানাসহ অন্যান্য এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, লকডাউনের (বিধিনিষেধ) নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় বের হওয়ায় মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে আটক করেছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। বিধিনিষেধের প্রথম দিন রাজধানীতে পাঁচ শতাধিক জনকে আটক-গ্রেফতার করা হয়। অনেককে মামলা দেওয়া হয়েছে। আদায় করা হয়েছে জরিমানাও। বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি কাজ করছে। এর আগে কঠোর বিধিনিষেধ প্রতিপালনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বুধবার (৩০ জুন) বিকেলে পুলিশ সদর দফতর থেকে ভার্চুয়ালি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইন-চার্জসহ সব ইউনিট প্রধানদের এ নির্দেশনা দেন আইজিপি। একইদিন সকালে সংবাদ সম্মেলন ডেকে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, অকারণে কেউ ঘর থেকে বের হলে গ্রেফতার করা হবে। দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি