৫ মে ২০২৬

লকডাউনে বাইকে চালক ছাড়া অন্য আরোহী নয়: ডিএমপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লকডাউনে বাইকে চালক ছাড়া অন্য আরোহী নয়: ডিএমপি

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। প্রথম পর্যায়ে  সোমবার (২৮ জুন) থেকে বুধবার পর্যন্ত সীমিত পরিসরের লকডাউন। আর বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭ দিন সর্বাত্মক লকডাউন চলবে। মোটর সাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন করা যাবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

কোনো পর্যায়ের লকডাউনেই মোটরসাইলে চালক ছাড়া অন্য কোনো আরোহী বহন করা যাবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই নির্দেশনা দিয়েছে।

সোমবার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “লক্ষ্য করা যাচ্ছে যে, লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সাথে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছে। অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছে। যার ফলে একই ব্যবহৃত হেলমেট বারবার বিভিন্ন মানুষজন ব্যবহার করছে। এতে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে।”

যানজটের কারণে রাজধানী ঢাকায় মোটরবাইকে রাইড শেয়ার দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় এসব রাইডের চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। বাইকে চালক ও যাত্রীর মধ্যে কোনো দূরত্বই থাকে না। তাই বাইকে চালকের বাইরে আরোহী থাকলে সেটি করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এ বাস্তবতায় ডিএমপি বাইকে চালকের বাইরে অন্য কোনো আরোহী বহন না করার নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে। মধ্যে অনেকে যাতায়াতের জন্য মোটর সাইকেলে যাত্রী হয়ে উঠছেন।

জরুরি প্রয়োজনে কারও বের হতে হলে স্বাস্থ্যবিধি মেনে রিকশায় যাতায়াতের অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি