৬ মে ২০২৬

লকডাউন বাড়বে কিনা, সিদ্ধান্ত বৃহস্পতিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লকডাউন বাড়বে কিনা, সিদ্ধান্ত বৃহস্পতিবার
বাংলাপ্রেস ডেস্ক : লকডাউনের সময় বৃদ্ধি করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার, জানালেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান। মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি আরও জানান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেখি আমরা কী হয়। মানুষকে কো-অপারেট করতে হবে। আপনারা তো বার বার বলছেন। কিন্তু এখনো সেটা দেখছি না। সবাই যদি মাস্ক ব্যবহার করে, স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে তো অসুবিধা হওয়ার কথা না। লকডাউনে সব মন্ত্রণালয় খোলা থাকবে কিনা-কত উপস্থিতি এসব বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা বলে দিয়েছি কমফোর্ট অনুযায়ী কমানোর জন্য। অফিস চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু থাকবে। রমজানে উপস্থিতির বিষয়ে তিনি বলেন, দেখি আমরা ৫ থেকে ৭ দিন পর কী অবস্থা হয়। বৃহস্পতিবার আমরা রিভিউ করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। এদিকে, সোমবার সকালে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এ সময় তিনি বলেন, লকডাউন কার্যকর করতে সবাইকে সচেতন হতে হবে। সরকারি নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া আছে। করোনার টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ হবে না জানিয়ে স্বাস্থ্যের ডিজি আরও জানান, করোনার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে ৮ই এপ্রিল।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি