৪ মে ২০২৬

লজ্জার কিছু নেই ব্রা পোশাকেরই অংশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লজ্জার কিছু নেই ব্রা পোশাকেরই অংশ

বাংলাপ্রেস ডেস্ক : বেশ কয়েক বছর আগের ঘটনা। ভারতর বলিপাড়ার মডেল-অভিনেত্রী রাধিকা মদন তখন স্কুলে। শখ করে পরেছিলেন রঙিন অন্তর্বাস। আচমকাই একটি ছেলে তাঁর অন্তর্বাস নিয়ে খারাপ মন্তব্য করে।

মন খারাপ হয়ে যায় রাধিকার। তাঁর মনে হয়েছিল ‘না জানি কী পাপ করে ফেলেছি আমি’! খানিক অস্বস্তি নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। এতটাই খারাপ লাগে যে সে দিনই ঠিক করেন ‘স্ট্র্যাপ ব্রা’ পরবেন না আর। পরা শুরু করেন ‘ন্যুড ব্রা’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই খারাপ লাগা শেয়ার করে নিলেন রাধিকা। পাশাপাশি জানালেন, এখন তাঁর সঙ্গে একই ঘটনা ঘটলে ভাল করে বুঝিয়ে দিতেন, অন্তর্বাস পোশাকেরই অংশ। তা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই।

সামনেই নারীদিবস। অন্তর্বাস নিয়ে সমাজের ছুঁৎমার্গ। ভাঙার জন্যই এক চ্যানেল নিয়ে এসেছে বিশেষ অনুষ্ঠান—‘বার ব্রা দেখো’। সেই অনুষ্ঠানের মুখ রাধিকা। সমাজের চিরাচরিত ভাবনা, পুরনো ধ্যানধারণা ভাঙতে চান তিনি। জোর গলায় বুঝিয়ে দিতে চান, অন্তর্বাস পরা খুব স্বাভাবিক ব্যাপার। তা নিয়ে ‘হাইপ’ করার কিছু নেই। রাধিকার কথায়, ‘স্বাভাবিক ইস্যুকে স্বাভাবিক ভাবেই নেওয়া উচিত’।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি