৫ মে ২০২৬

লজ্জাজনক ভরাডুবির পর রাজনীতি থেকে সরে যাচ্ছেন রাহুল গান্ধী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লজ্জাজনক ভরাডুবির পর রাজনীতি থেকে সরে যাচ্ছেন রাহুল গান্ধী

বিদেশ ডেস্ক : ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে লজ্জাজনক হারের পর দেশটির বিরোধী দল কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী।

কংগ্রেস সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, মা সোনিয়া গান্ধীসহ কংগ্রেসের সিনিয়র নেতাদের একটি গ্রুপের কাছে তিনি বলেছেন- নির্বাচনে হারের পুরো দায় স্বীকার করেছেন তিনি। কাজেই দলীয় প্রধানের পদ থেকে তিনি সরে দাঁড়াতে চাচ্ছেন। তবে রাহুল গান্ধীর পদত্যাগের এই খবরকে উড়িয়ে দিলেন কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং।

সূত্র জানায়, রাহুল গান্ধীর প্রস্তাব নিয়ে আলোচনা করতে সপ্তাহখানেকের মধ্যেই বৈঠকে বসার আভাস দিয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। এদিকে ভারতের লোকসভা নির্বাচনে নিজ আসনে বিজেপি প্রার্থী শ্রীমতি ইরানির কাছে হার স্বীকার করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিজয়ী প্রার্থীকে আমেথিকে ভালোবাসার সঙ্গে দেখভাল করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি