৪ মে ২০২৬

লিভার ভালো রাখতে যেসব খাবার ও পানীয় উপকারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
লিভার ভালো রাখতে যেসব খাবার ও পানীয় উপকারী
বাংলাপ্রেস ডেস্ক:  লিভার আমাদের শরীরের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীর থেকে দূষিত পদার্থ বের করে, প্রোটিন হজমে সাহায্য করে, খাবার ভাঙে, ভিটামিন সংরক্ষণ করে। আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। কিন্তু আজকাল অনিয়ন্ত্রিত জীবনযাপন, ফাস্টফুড খাওয়া ও শরীরচর্চার অভাবে অনেকেই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন।চিকিৎসকেরা বলছেন, সময়মতো সাবধান না হলে এই সমস্যা বড় বিপদ ডেকে আনতে পারে। এই সমস্যা থেকে বাঁচতে কী খাওয়া উচিত, সে বিষয়ে এমস ও হার্ভার্ডে প্রশিক্ষণপ্রাপ্ত পেটের রোগের চিকিৎসক ডা. সৌরভ শেট্টি দিয়েছেন কিছু জরুরি পরামর্শ। তিনি তিনটি খাবার বা পানীয়ের কথা বলেছেন, যা নিয়মিত খেলে লিভারে ফ্যাট জমতে পারবে না। চলুন, জেনে নিই। ব্ল্যাক কফি, গ্রিন টি বা মাচা চা এই পানীয়গুলোতে অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রদাহরোধী উপাদান থাকে, যা লিভারকে ফ্যাট জমার হাত থেকে রক্ষা করে। তবে অবশ্যই চিনি ছাড়া এবং পরিমিত পরিমাণে খেতে হবে। হলুদ প্রতিদিন রান্নায় ব্যবহৃত এই মসলা লিভারের জন্য খুব উপকারী। এতে থাকা কারকিউমিন উপাদান শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং লিভারকে সুস্থ রাখে।দিনে আধা থেকে এক চামচ হলুদ খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সবজি ও ফল ব্রকলি, বিট ও বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি বা ব্লুবেরি। এগুলোতে প্রচুর ফাইবার, অ্যান্টি-অক্সিড্যান্ট ও ভিটামিন থাকে। এগুলো লিভারের মেদ কমাতে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করে। লিভারের সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে, শুরুতে তেমন লক্ষণ দেখা না গেলেও পরে মারাত্মক হতে পারে।তাই এখনই সতর্ক হোন। সুষম খাবার, পর্যাপ্ত পানি ও নিয়মিত হালকা ব্যায়াম লিভার ভালো রাখার চাবিকাঠি। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি