৫ মে ২০২৬

লিটারে ১৪ টাকা কমলো ভোজ্যতেলের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লিটারে ১৪ টাকা কমলো ভোজ্যতেলের দাম
বাংলাপ্রেস ডেস্ক: লিটারপ্রতি ভোজ্যতেলের দাম ১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে দেশের ভোজ্যতেল আমদানিকারক ও পরিবেশনকারী প্রতিষ্ঠানগুলো। আজ রোববার মেঘনা গ্রুপের মালিকানাধীন ইউনাইটেড এডিবল অয়েলস লিমিটেড ও সিটি গ্রুপসহ অন্যান্য কোম্পানির পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন তাদের মতামতে বলে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন এবং অপরিশোধিত পাম তেলের দাম কমায় এবং বিশ্ববাজারে দাম নিম্নমুখী হওয়ায় সরকার স্থানীয় মিলগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করে। দ্বিপক্ষীয় আলোচনা করে ভোজ্যতেলের দাম শতকরা ১০ শতাংশ কমানোর সুপারিশ করে। তবে কোম্পানিগুলো ৭ শতাংশ দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। মেঘনা গ্রুপের বিজ্ঞপ্তিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সুপার ফ্রেশ, নাম্বার ওয়ান এবং অ্যাক্টিফিট সয়াবিন তেলের দাম পরিবর্তন করা যেতে পারে, যা আজ রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর করা যেতে পারে। কোম্পানি জানায়, বর্তমানে ৮ লিটারের বোতল সর্বোচ্চ খুচরা মূল্য এক হাজার ৫৭৫ টাকা রয়েছে। প্রস্তাবিত দাম ৮ লিটারের খুচরা মূল্য এক হাজার ৪৫৬ টাকা, ৫ লিটারের বোতলের বর্তমান খুচরা মূল্য ৯৮০ টাকা এবং প্রস্তাবিত মূল্য ৯১০ টাকা, ৩ লিটারের বোতল বর্তমান খুচরা মূল্য ৫৯৫ টাকা, প্রস্তাবিত দাম ৫৫৫ টাকা। দুই লিটারের বোতলের বর্তমান দাম ৩৯৮ টাকা। প্রস্তাবিত দাম ৩৭০ টাকা, এক লিটারের বোতল বর্তমান দাম ১৯৯ টাকা এবং প্রস্তাবিত ১৮৫ টাকা। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি