৫ মে ২০২৬

লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ৪ জনই বাংলাদেশি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ৪ জনই বাংলাদেশি

বাংলাপ্রেস ডেস্ক: লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে প্রায় ১০০ জন যাত্রীবাহী দুটি নৌকা ডুবে চারজন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতে আল-খুমস উপকূলের কাছে দুইটি উল্টে যাওয়া নৌকার খবর পেয়ে উদ্ধারকারীরা সেখানে পৌঁছায়। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশি ২৬ জন অভিবাসী। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দ্বিতীয় নৌকাটিতে ছিলেন মোট ৬৯ জন—এর মধ্যে দুইজন মিশরীয় এবং ৬৭ জন সুদানি নাগরিক। ওই নৌকায় আটজন শিশু ছিল বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।

জীবিত এবং নিহতদের মৃতদেহ উদ্ধার এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য জরুরি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

ইউরোপে অবৈধ পথে পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য লিবিয়াকে প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে অনেক অভিবাসী। সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরীয় দেশগুলোতে অনিয়মিত অভিবাসী প্রবাহ বাড়ায় উদ্বেগ বাড়ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যেও।

এদিকে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, চলতি বছর মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটে প্রাণহানি এরইমধ্যে এক হাজার ছাড়িয়েছে।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি