৮ মে ২০২৬

লবণ গুজবে সারাদেশে ১৩৩ জন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লবণ গুজবে সারাদেশে ১৩৩ জন আটক

বাংলাপ্রেস ডেস্ক : দেশে লবণের সঙ্কট। বাড়ছে লবণের দাম এই গুজব ছড়িয়ে যাওয়ার পর থেকেই সারাদেশে বেড়ে গিয়েছে লবণের দাম। লবণের দাম বৃদ্ধির গুজব ছড়ানোর পর থেকেই লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেছে।

মূল্যবৃদ্ধি ও মজুত রেখে ক্রেতাকে না দেয়ায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহারির খবর পাওয়া গেছে। গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে সারাদেশে এ পর্যন্ত ১৩৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত তাদের আটক করে পুলিশ। একই সঙ্গে শতাধিক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

জেলা প্রতিনিধিদের পাঠানোর তথ্যের ভিত্তিতে জানা গেছে, গাইবান্ধায় ২৪, মুন্সিগঞ্জে ১৪, খুলনা ১৩, সাতক্ষীরা ১০, বরিশাল ২, পটুয়াখালী ৩, নারায়নগঞ্জ ১, ভোলা ১, কিশোরগঞ্জ ১, জামালপুর ৫, বগুড়ায় ৪৪ জন, মাদারীপুরে ২, চুয়াডাঙ্গায় ৮, নীলফামারীতে ২, লালমনিরহাটে ৩ জনকে আটক করা হয়েছে। আটক কৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি