৫ মে ২০২৬

লাশ দাফন করতে করতে হাফিয়ে উঠেছে ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লাশ দাফন করতে করতে হাফিয়ে উঠেছে ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে কৃষকলীগ, বিএনপি ও জাতায়াতের তিন নেতাসহ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এছাড়া উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। শরিবার দুপুর পর্যন্ত এই ফলাফল হাতে পেয়েছে ঝিনাইদহ সিভিল সার্জন অফিস। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৩১ জন। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতের জেলা সেক্রেটারি নুর মোহাম্মদ ও আদর্শপাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার সেরেগুল ইসলাম শনিবার ভোরে মারা যান। দুপুরে করোনায় মৃত্যু বরণ করেন মহেশপুর উপজেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ চাঁদ আলী। গান্না ইউনিয়নের কাশিমনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মনিরুল ইসলাম মাসুম করোনা উপসর্গ নিয়ে শুক্রবার বিকালে মারা যান। মৃত্যুর পর ভয়ে কেও তার লাশ সৎকার করতে যাচ্ছিল না। মৃত্যুর ৪ ঘন্টা পর ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের পরামর্শ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে মাসুমের লাশ দাফন করা হয়। ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়। জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন ৬ জন। সিভিল সার্জন জানান, চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন। এদিকে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, শনিবার পর্যন্ত তারা ১৩৫ জনের লাশ দাফন করেছে। প্রতিদিন ৬/৫ করে লাশ দাফন করতে করতে তাদের কর্মীরা অনেকটা হাফিয়ে উঠেছে। দিন রাত খবর পেলেইশহর থেকে গ্রামে ছুটে যাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্যরা। অথচ তাদের যাতায়াতের জন্য গাড়ি নেই। নেই সরকারী বরাদ্দ। ফলে মানবিক দিক বিবেচনা করে আঞ্জুমানে মফিদুল ইসলাম ও প্রশিক্ষনের মাধ্যমে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে লাশ দাফন কমিটি গঠনের দাবী উঠেছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি