৭ মে ২০২৬

লালনের মাজারে চোরের কাছে হার মানল করোনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লালনের মাজারে চোরের কাছে হার মানল করোনা
কুষ্টিয়া থেকে সংবাদদাতা: চোরের কাছে হার মেনেছে মহামারি করোনাভাইরাস। করোনাতাঙ্ক ও লকডাউনের মাঝেও কুষ্টিয়া কুমারখালীর ছেউড়িয়ার অবস্থিত ফকির লালন সাঁইয়ের মাজারের তিনটি সিন্দুক ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মে) সকালে মাজারের খাদেম রিপন ঘরের দরজা খুলে সিন্দুকের তালা ভাঙা দেখে পুলিশকে খবর দেন। তবে সেখানে মোট কী পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি। মাজারের খাদেম রিপন জানান, সকালে মাজারের দরজা খুলে তিনটি সিন্দুকের তালা ভাঙা দেখেন তিনি। খুঁজে দেখেন ভেতরে কোন টাকা নেই, সব টাকা চুরি হয়ে গেছে টাকা রাখার কাঠের সিন্দুক থেকে। খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন অ্যাকাডেমিন সভাপতি আসলাম হোসেন তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, 'এরকম একটি জায়গায় এভাবে চুরি হওয়াটা খুবই দুঃখজনক। এ ব্যাপারে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।' বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি