লালমনিরহাটের সাংবাদিক রাজু অসুস্থ্য সহযোগীতা ও দোয়া কামনা
মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে: লালমনিরহাট থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘নতুন বাংলার সংবাদ’ পত্রিকার প্রকাশক মোঃ ওয়ালিউর রহমান রাজু জটিল রোগে আক্রান্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তবানদের নিকট সহযোগীতা ও সকলের নিকট দোয়া কামনা করেছেন। সম্প্রতি ‘নতুন বাংলার সংবাদ’ পত্রিকার প্রকাশক মোঃ ওয়ালিউর রহমান রাজু জটিল রোগে আক্রান্ত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মুমুর্ষ অবস্থায় ভর্তি করা হয়। তিনি প্রায় ১৮ বছর ধরে বেশকিছু জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। অবশেষে ২০ জানুয়ারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগণ ওয়ালিউর রহমান রাজু’র শরীরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে কিডনী, পেনক্রেটাইটিস, ডায়াবেটিসসহ বেশ কিছু জটিল রোগ চিহ্নিত করেন। তাকে উন্নত চিকিৎসা ও জটিল অপারেশনের জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকগণ। কিন্তু এই সব রোগের চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। যা সাংবাদিক রাজুর পরিবারের পক্ষে যোগান দেয়া সম্ভব নয়। এ কারনে তার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তবানদের নিকট সহযোগীতা কামনা করেছেন। সাপ্তাহিক ‘নতুন বাংলার সংবাদ’ পত্রিকাটির সম্পাদক বাংলাপ্রেস কে বলেন, সাহসী সাংবাদিকতার বীর পুরুষ ওয়ালিউর রহমান রাজু। তার লেখনি এখনো অনেকের কাছে স্মরনীয়। তিনি প্রায় ১৮ বছর ধরে কিডনী, পেনক্রেটাইটিস, ডায়াবেটিসসহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। বর্তমান তিনি ঠিক মত চলাফেরা করতেও পারছেন না। তার দ্রুত উন্নত চিকিৎসা ও অনেক অর্থের প্রয়োজন। এতে সাংবাদিক সমাজসহ সমাজের বিবেকবান মানুষদের সাংবাদিক রাজুকে সহযোগীতা করা প্রয়োজন বলে আমি মনে করি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি