৬ মে ২০২৬

লালমনিরহাটে ভায়রা হত্যায় শালী-দুলাভাই গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লালমনিরহাটে ভায়রা হত্যায় শালী-দুলাভাই গ্রেপ্তার

মো: মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহহাট থেকে : লালমনিরহাটে শালীর সাথে পরকীয়ার জের ধরে সদ্য বিবাহিত শালীর স্বামী বেলাল হোসেনকে হত্যা করেছে আলমগীর হোসেন। এঘটনায় অভিযুক্ত শালী লাবণি বেগম ও তার দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২৫ জুলাই রাতে সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকার আবুল কালাম আজাদের ছেলে বেলালকে চেতনানাশক ওষুধ খাইয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে তার মরদেহটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সারপুকুর এলাকায় পাটক্ষেতে ফেলে পালিয়ে যায় ঘাতক আলমগীর ও তার সহযোগীরা।ঘটনার দুই দিন পর স্থানীয়রা অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়।

এ ঘটনায় নিহত বেলালের মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পরে পুলিশি অনুসন্ধানে বেড়িয়ে আসে, পরিকল্পিত হত্যাকান্ডে বেলালের নববধু লাবনি বেগম জড়িত থাকার তথ্য। তাকে আটক করে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যার আসল রহস্য।

তার দেওয়া তথ্যে সোমবার সদর উপজেলার বড়বাড়ি থেকে ঘাতক দুলাভাই আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।উদ্ধার হয় হত্যায় ব্যবহৃত অস্ত্র। দুপুরে নিজ কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন, লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি