লালমনিরহাটে ভাতিজার দায়ের আঘাতে জেঠা আহত গ্রেফতার ২
মামুনুর রশিদ মিঠু, লালমনিরহাট থেকে : লালমনিরহাটে হিন্দু সম্প্রদায়ের ভাতিজা কর্তৃক জ্যাঠোকে দা' দিয়ে কুপিয়ে মারাত্বক খুন জখমের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বেড়পাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার ১৮ জানুয়ারী, দুপুর ১ টার দিকে বাড়ীর সীমানা বেড়াকে কেন্দ্র করে প্রফুল্ল চন্দ্র (৬০)-কে ছোট ভাই অমুল্য চন্দ্র রায় (৫০) এর ছেলে মহেন্দ্র চন্দ্রের নেতৃত্বে পরিমল, মনোরঞ্জন বেদম মারপিট করে। একপর্যায়ে পাশে পড়ে থাকা দা হাতে তুলে নিয়ে মহেন্দ্র চন্দ্র (২২) তার জ্যাঠো প্রফুল্ল চন্দ্রের মাথায় ও কাঁধে কুপিয়ে মারাত্বক জখম করে। এতে প্রফুল্ল চন্দ্র (৬০) মাটিতে লুটিয়ে পড়লে প্রচুর রক্ত খরণ হতে থাকলে দুপুর ২.৩০ টার দিকে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
এলাকাবাসী জানায়, বাড়ীর সীমানাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত, তবে এর আগেও একাধিকবার একই কারণে প্রফুল্য চন্দ্র কে তার ভাই ও ভাতিজারা লাঞ্চিত ও মারপিট করেছিল এবং এই সকল অপ্রীতিকর ঘটনার বিচার শালিশও করেছিল গোকুন্ডা ইউপি চেয়ারম্যান। আহত প্রফুল্ল চন্দ্র বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালের ৩য় তলায় ৬৭ নং ওয়ার্ডের ৩৭ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার সকালে সরেজমিনে হাসপাতালে গেলে প্রফুল্ল চন্দ্রের মাথায় ও কাঁধে একাধিক খুন জখমের আঘাতের চিহ্ন দেখা গেছে। এদিকে গুরুতর আহত প্রফুল্য চন্দ্রের ছেলে শ্রী সাধন চন্দ্র রায় শনিবার রাতে বাদি হয়ে ৭ জন কে আসামি করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। শনিবার রাত আনুমানিক ২.০০ টার দিকে পরিমল (২৮) ও অমুল্য (৫০),পিতা ও পুত্র কে গ্রেফতার করেন সদর থানা পুলিশ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি