১০ মে ২০২৬

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
বাংলাপ্রেস ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চার জনের মৃত্যু হয়েছে। তারা রেললাইনে বসে গল্প করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (১১ নভেম্বর) উপজেলার আলাউদ্দিননগর এলাকার রেলপথে এই দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম এই তথ্য নিশ্চিত করেন। ট্রেনে কাটা পড়ে মৃতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)। স্থানীয়দের সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে আলাউদ্দিননগর স্টেশন এলাকায় রেললাইনে বসে ওই চার জন গল্প করছিলেন। এ সময় পাশে একটি মাড়াই মেশিন চলছিল। এই শব্দের কারণে তারা ট্রেনের শব্দ শুনতে পারেননি। করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই চার জন নিহত হন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি