৬ মে ২০২৬

লালমনিরহাটে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : লালমনিরহাটে বৃহস্পতিবার বাদ ফজর আজানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে।

আজ সকালে আজানের মধ্য দিয়ে মুসল্লিদের তালিম দেন মুফতি মিজান সাহেব। শনিবার সকাল ১১টায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা সমাপ্ত হওয়ার কথা রয়েছে।ইজতেমা সফল করতে ধর্মপ্রাণ মুসল্লি ও আয়োজকরা কয়েক সপ্তাহ ধরেই প্রাণপণ চেষ্টা করে লালমনিরহাট কালেক্ট্রেট মাঠ প্রস্তুুত করেছেন। আগতদের থাকার জন্য পুরো মাঠে সামিয়ানা সাটানো হয়েছে।

পর্যাপ্ত ওযূ ও গোসলের স্থানের ব্যবস্থা করা হয়েছে। বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ সংযোগ, স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপন করা হয়েছে। ইজতেমা মাঠের নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত পুলিশ, ভ্রাম্যমাণ মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। তাছাড়াও সার্বক্ষণিক ওয়াচ টাওয়ারে থাকবে নিরাপত্তা ব্যবস্থা। আয়োজক কমিটির আমির শহিদার রহমান বলেন, ইজতেমা সফলের জন্য সব প্রস্তুুতি সম্পন্ন হয়েছে। এরইমধ্যে জেলার পাঁচ উপজেলাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসছেন। দেশের বরেণ্য আলেমরা ইজতেমায় বয়ান পেশ করবেন।

২০১৬ থেকে লালমনিরহাটে এ আঞ্চলিক ইজতেমা শুরু হয়। এবার লক্ষাধিক মুসল্লি­র সমাগমের আশা করা হচ্ছে। ঢাকার মাওলানা আশরাফ আলীর ইমামতিতে ইজতেমা মাঠে শুক্রবার জুম্#া৩৯;র নামাজ আদায় করবেন মুসল্লি­রা। পরে আখেরি মুনাজাতের মাধ্যমেই শনিবার সমাপ্ত হবে ইজতেমা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি