৬ মে ২০২৬

লালমনিরহাটে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক পুত্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক পুত্র

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : লালমনিরহাটে ছোট বোনকে হয়রানির প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক পুত্র এসএসসি পরীক্ষার্থী লাইসুর রহমান লিপুকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে লিপু লালমনিরহাট সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে লাইসুর রহমান লিপু ওইদিনের আইসিটি পরীক্ষা দিয়ে হল থেকে বের হলে বখাটেরা তাকে জিলা স্কুল মাঠে উঠিয়ে নিয়ে গিয়ে এ ঘটনা ঘটায়। আহত লাইসুর রহমান লিপু দৈনিক আমার সংবাদ পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি শরিফুল ইসলাম রতনের পুত্র এবং ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ছাত্র।

আহত এসএসসি পরীক্ষার্থী লাইসুর রহমান লিপু বাংলা প্রেসকে জানায়, গত কয়েকদিন আগে ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মৃদুল নামে এক ছেলে তার ছোট বোনের পথরোধ করে মোবাইল নম্বর চায়। তার বোন তাকে মোবাইল নম্বর দিতে অস্বীকার করে এবং বিষয়টি বাড়িতে এসে তার পরিবারকে জানায়। ওনদিনই সে মৃদুলকে ডেকে জিজ্ঞাসা করে কি কারনে তার বোনের নম্বর চেয়েছে। সে মৃদুলকে আরো বলে আমার ছোট বোন মানে তোমারও ছোট বোন, তাই সে যেন আর কখনো তার বোনকে বিরক্ত না করে। মঙ্গলবার লিপু আইসিটি পরীক্ষা দিয়ে হল থেকে বের হলে মৃদুলের নেতৃত্বে তারেক, তন্ময়, মুগ্ধ ও আসিফসহ ২০/২৫ জনের কিছু বখাটে ছেলে তাকে জোরপুর্বক জেলা স্কুল মাঠে তুলে নিয়ে বেদম মারপিট করে। এক পর্যায়ে তার মাথা ফেটে গেলে সে সঙ্গাহীন হয়ে পড়ে। পরে স্থানীয় অনন নামে এক যুবক তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়।

লালমনিরহাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবির বিন আক্তার জানায়, মাথায় বাঁশ জাতীয় লাঠি দিয়ে আঘাত করার কারনে মাথার অনেকখানি ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরন হয়েছে। মাথার ফেটে যাওয়া স্থানে ৪/৫ টা সেলাই দেয়া হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত, কিছুদিন বিশ্রাম নিলে সুস্থ্য হয়ে উঠবে। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, বোনকে উত্তোক্ত্যের প্রতিবাদ করায় ওই ছাত্রকে মারপিট করা হয়েছে। বিষয়টি জানার পর পরই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি