৭ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ এএম
লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

বাংলাপ্রেস ডেস্ক: লালমনিরহাটে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মোক্তার উদ্দিন (৫০) নামের এক প্রতিবেশীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও দায়রা জজ নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোক্তার উদ্দিন জেলার পাটগ্রাম উপজেলার টেপুর গাড়ি এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত মোক্তার উদ্দিন প্রতিবেশী ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে কৌশলে ডেকে এনে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে কিছু বললে প্রাণনাশের হুমকি দিয়ে পরবর্তীতে একাধিকবার ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি।

একপর্যায়ে শারীরিক পরিবর্তন লক্ষ করে পরিবার ডাক্তারি পরীক্ষা করালে ভুক্তভোগী শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি পরিবারকে বিস্তারিত জানায়।

এ ঘটনায় ২০২০ সালের ২৬ মে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মোক্তার উদ্দিনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট লুৎফর রহমান জানান, আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার এই অর্থ ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি