৬ মে ২০২৬

লালমনিরহাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদারাসা শিক্ষক আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদারাসা শিক্ষক আটক

মামুনুর রশিদ (মিঠু),লালমনিরহাট থেকে : লালমনিরহাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদারসা শিক্ষক ইসমাইল হোসেন (৫০) কে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৩ মার্চ) বিকেলে ধর্ষণ অভিযোগে সালিশ বৈঠক থেকে তাকে আটক করা হয়। মাদারসা শিক্ষক ইসমাইল হোসেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিম খা এলাকার মৃত আফার মাহমুদের ছেলে। শিশুটির পরিবার জানান, রোববার (১০ মার্চ) লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্বদৈলজোড় এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদারাসার শিক্ষক ইসমাইল হোসেন দীর্ঘদিন থেকে ওই মাদারাসার ২য় শ্রেণির নুরানীয়া এক শিশু শিক্ষার্থীকে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। শিশুটিকে অনেক সময় শিক্ষক তার রুমে ডেকে নিয়ে গোপনাঙ্গসহ সাড়া শরীরে হাত বুলিয়ে নিজের যৌন চাহিদা মেটাতো। পরেদিন সোমবার শিশুটি মাদারাসায় যেতে না চাইলে তার নানী জোড় করে মাদারাসায় পাঠানোর চেষ্টা করেন।

এরপরেও শিশুটি মাদারাসায় কথা বললে কান্না ভেঙ্গে পড়ে। পরে তার নানী তাকে জিজ্ঞাসা করলে শিশুটি লম্পট শিক্ষকের যৌন চাহিদার ব্যাপারে সব কথা খুলে বলে। ওইদিনেই শিশুটির নানী এলাকাবাসীকে বিষয়টি জানান এবং মাদারাসার অধ্যক্ষ ইউছুব আলী’র নিকট বিচার দাবী করেন।

অধ্যক্ষ ইউছুব আলী তাৎক্ষনিক ভাবে লম্পট শিক্ষক ইসমাইল হোসেনকে ডেকে শাসন করে ও মাদারাসা থেকে সরিয়ে দেন। বিষয়টি এলাকায় তোলপাড় সৃষ্টি হলে মঙ্গলবার (১২ মার্চ) বিকালে এলাকাবাসী অধ্যক্ষ ইউছুব আলীকে অবোরুদ্ধ করে লম্পট শিক্ষক ইসমাইল হোসেনকে হাজির করে সুষ্ঠ বিচারের দাবী জানান।

ওইদিন রাতেই অধ্যক্ষ লম্পট শিক্ষককে হাজির করে এলাকাবাসীর নিকট সোর্পদ করেন। বুধবার (১৩ মার্চ) দুপুরে সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ আলীর নেতৃত্বে লম্পট শিক্ষক ইসমাইল হোসেনের উপস্থিতিতে মাদারাসায় একটি গ্রাম্য সালিশ বৈঠক বসে। দীর্ঘ সময় আলোচনার পরেও সেখানে মাতব্বররা লম্পট শিক্ষকের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিতে না পারায় থানা পুলিশকে খবর দেন। বিকালে আদিতমারী থানার এসআই আনিছুজ্জামান আনিছ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মাদারাসার শিক্ষক ইসমাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যান।

এ ব্যাপারে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, ওই ঘটনায় অভিযুক্ত মাদারাসার শিক্ষককে আটক করে থানা নিয়ে আসা হয়েছে। তবে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি