৬ মে ২০২৬

লালমনিরহাটে শহীদ পরিবারের অধিকার আদায়ে আলোচনা সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে শহীদ পরিবারের অধিকার আদায়ে আলোচনা সভা

মোঃ মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে: ৭১’এ স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্থানী সেনাদের হাতে নিহত রেলওয়ে শহীদ পরিবারের পোষ্যদের অধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক এক আলোচনা সভা শুক্রবার (১২এপ্রিল) লালমনিরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেলওয়ে শহীদ পরিবার পোষ্য ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেল পোষ্য সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির।

শহীদ পরিবার পোষ্য ইউনিটের কেন্দ্রীয় কমিটির আহবায়ক জেলাল শফি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম, শহীদ পরিবারের সদস্য সুলতান আহমেদ বাবলু, মফিজুল ইসলাম জিএস বাবু প্রমূখ। এসময় শহীদ পরিবারের সদস্যরা তাদের পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের বর্ণনা তুলে ধরেন।এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন।

আলোচনা সভায় বক্তারা অবিলম্বে লালমনিরহাট জেলা সহ সারাদেশে রেলওয়েতে কর্মরত অবস্থায় পাকিস্থানীদের হাতে নিহত সকল শহীদদের তালিকা তৈরির আহবান জানান। শহীদ পরিবারের পোষ্যদের মর্যাদা দান সহ সরকারী সুযোগ সুিবধার দাবী করেন। শেষে সুলতান আহমেদ বাবুল কে আহবায়ক ও শামীম হোসেন কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ রেলওয়ে শহীদ পরিবার পোষ্য ইউনিটের লালমনিরহাট জেলা কমিটি গঠন করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি