লালমনিরহাটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : আওয়ামীলীগের দু’গ্রুপের ধাওয়া- পাল্টা ধাওয়ার ছবি সংগ্রেহের সময়, লালমনিরহাটের দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি, আসাদুজ্জামান সাজু’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধায় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকরা।
হাতীবান্ধা প্রেস ক্লাবের আয়োজনে এবং প্রেসক্লাবের আহবায়ক স্বপনদেব এর সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, বিভিন্ন ইলেকট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, ২৬ মার্চ সকাল ১০ টায় হাতীবান্ধা বন্দরে আওয়ামীলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া শেষে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম হোসেনের নের্তৃত্বে লাঠিসোটার একটি মিছিল মেডিকেল মোড় যাওয়ার পথে দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ছবি তুলতে গেলে মিছিলে থাকা ক্যাডার ছদরুল আমিন রিপন সহ অন্যান্যরা সাংবাদিক সাজুকে বেধরক মারপিঠ করে এবং তার সাথে থাকা ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে। পরে আহত সাজুকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।এ ব্যাপারে হাতীবান্ধা থানায় ৯জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। হাতিবান্ধা থানার অফিসার্স ইনচার্জ ওমর ফারুক জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং মোঃ মিতু (৪০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি