৪ মে ২০২৬

লালমনিরহাটে অপহরণের ৪ দিন পরেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী সোহানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে অপহরণের ৪ দিন পরেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী সোহানা

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্নপুর গ্রামের সোহরাব হোসেনের মেয়ে মাদ্রাসা ছাত্রী সোহানা আক্তার (১৭) অপহরনের ৪ দিন অতিবাহিত হলেও লালমনিরহাট সদর থানা পুলিশ অপহরনকারী চক্র ও সোহানাকে উদ্ধার করতে পারেনি।

পারিবারিক সুত্রে জানা গেছে, গত ১ জুলাই সোমবার আনুমানিক সকাল সাড়ে ৯টায় সোহানা আক্তার (১৭) স্থানীয় মোগলহাট মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্রী অর্ধ বার্ষিক পরীক্ষা দেয়ার জন্য বাড়ী থেকে মাদরাসা যাওয়ার পথে পাতুর গেট এলাকায় পৌছলে র্পুব থেকে ওৎপেতে থাকা কতিপয় র্দুবৃত্ত মাইক্রাবাসযোগে তাকে ফ্লিমি কায়দায় অপহরন করে নিয়ে যায়।

বিষয়টি তাৎক্ষনিক মাদ্রাসার সুপার লালমনিরহাট সদর থানার অফিসার ইনর্চাজ মাহফুজ আলমকে অবহিত করলে, তিনি সাথে সাথে পুলিশের একটি টহল দলকে মোগলহাট-দুড়াকুটি রাস্তা ব্যারিকেট দেয়ার জন্য প্রেরন করেন। কিন্তু ততক্ষনে বিধি বাম। পুলিশ যাওয়ার আগেই মাইক্রোবাসটি লামনিরহাট শহর ছেড়ে চলে যায়। এ ঘটনায় সোহানা আক্তারের পিতা মোঃ সোহরাব হোসেন বাদী হয়ে র্কনপুর গ্রামের মৃত কালাম চৌকিদারের ছেলে মোঃ মোখলেছুর রহমান সহ ৫ জনকে আসামী করে লালমনিরহাট সদর থানায় অপহরন মামলা করেছে, মামলা নং -৯। লালমনিরহাট সদর থানার অফিসার ইনর্চাজ মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহানা আক্তারকে উদ্ধারে থানা পুলিশ তৎপর রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি