লালমনিরহাটে নিখোঁজ দুই নারীর মরদেহ উদ্ধার
মোঃ মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের একদিন পর দুই নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার দুপুরে ভাদাই ইউনিয়নের তিস্তা নদীর শাখা (ডোরা নদী) থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, বুধবার দুপুরে বাড়ির পাশে ডোরা নদী পাড়ি দিয়ে পাটক্ষেতে পাটের পাতা সংগ্রহে গিয়ে নিখোঁজ হন তারা। দুইজন হলেন- আরাজি দেওডোবা (ছোট) গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোহছেনা বেগম ও আনছার আলীর স্ত্রী রহিমা বেগম। মোহাম্মদ আলী ও আনছার আলী দুই ভাই।
আদিতমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল হক বলেন, বুধবার দুপুরে দুই গৃহবধূ গরু ছাগলের খাদ্য হিসেবে পাট গাছের পাতা সংগ্রহ করতে তিস্তার একটি নালাতে যায়। সেখানে পানির স্রোতে পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করতে ব্যর্থ হয়। রাত সাড়ে ১০টার দিকে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল তদন্ত করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে আসতে বলে। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ওই দুই গৃহবধূর মরদেহ উদ্ধার কতে সক্ষম হয়। স্থানীয়রা আরো আগে খবর দিলে বুধবার উদ্ধার করা সম্ভব হতো। এদিকে একই পরিবারের দুজনের মৃত্যুতে বর্তমানে ঐ এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি