৬ মে ২০২৬

লালমনিরহাটে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সুজনকে সংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সুজনকে সংবর্ধনা

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের আইরখামার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭ টায় বড়বাড়ী ইউনিয়ন আ’লীগের উদ্যোগে লালমনিরহাট সদর উপজেলার নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজনকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বড়বাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, বিশেষ অতিথি আ’লীগ নেতা এরশাদ হোসেন জাহাঙ্গীর, যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ন কবির ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব- নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন ও সংবর্ধনা এবং সাংস্কৃতিুক অনুষ্ঠান পরিচালনা করেন বড়বাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এস.এম আশরাফুল হক মিঠু।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি