৬ মে ২০২৬

লালমনিরহাটে জমি নিয়ে বিরোধ বাড়িতে হামলা দুইজন আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে জমি নিয়ে বিরোধ বাড়িতে হামলা দুইজন আহত

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : লালমনিরহাটে জমি-জমা নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা দুইজন আহত হয়েছে। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

জানা গেছে, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের সওড়াগর গ্রামের বারেক আলীর সাথে একই গ্রামের আত্মীয় তারেক, জাহেদ আলী, মানিক, ইদ্রিস আলী গং এর জমি- জমা নিয়ে দীঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনার পূর্বশক্রতার জেরধরে গত ০৬ ফেব্রুয়ারি ভোর ৬টায় বিবাদীগণ হাতে লাঠি, লোহার রড, ছোড়া দিয়ে বারেক আলীর বাড়িতে গিয়ে প্রথমে বারেক আলীর উপর হামলা চালান। পরে বসত বাড়ি উচ্ছেদের লক্ষ্যে বাড়ি-ঘরসহ আসবাপত্র ভাংচুর করেন।

এতে বারেক আলীর শরীরের বিভিন্ন স্থানে জখম সৃষ্টি হয়। হামলার শিকার পরিবারের আত্মচিৎকারে বারেক আলীর ভাই রায়হান আলী এগিয়ে আসলে বিবাদীগণ তাকেও ব্যাপক মারধর করে পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। যার রেজি: নং-১৭১৮/৮, তাং ০৬/০২/১৯ইং।

এ ঘটনায় বারেক আলীর স্ত্রী জেলেখা বানু বাদী হয়ে আত্মীয় তারেক, জাহেদ আলী, মানিক, ইদ্রিস আলী গং এর বিরুদ্ধে সদর থানা একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি