৬ মে ২০২৬

লালমনিরহাটে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ভাংচুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ভাংচুর

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি হিন্দু সম্প্রদায়ের বাড়ি ভাংচুরের ঘটনায় প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে পরিবারটির।

অভিযোগে জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের মৃত গজেন্দ্র নাথ বর্মনের পুত্র শ্রী ভোলানাথ বর্মন (৭০) এর বসতভিটার মাত্র ৯ শতক জমি রয়েছে। যার মৌজা: উত্তর গোবধা, জে এল নং-৮০, খতিয়ান নং-৯৪১, দাগ নং-৮৫৫, ৮৫৬। উক্ত ৯ শতক জমি নিয়ে একই এলাকার মৃত খোকা শেখের পুত্র আঃ আউয়াল (৪৫) গংরে সাথে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলাকে কেন্দ্র করে ২১ জানুয়ারি দিনদুপুরে আঃ আউয়াল গংসহ অজ্ঞাত ৮/১০ জন দা, ছোড়া, কুড়াল নিয়ে শ্রী ভোলানাথ বর্মনের বাড়িতে হামলা চালায়। এতে বাড়ির ৩০ ফিট দৈর্ঘ্য টিনের ঘর ও একটি টিউবয়েল ভাংচুর করায় ১ লক্ষ ৬০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি দাবী করেন হিন্দু সম্প্রদায়ের ওই পরিবারটি।

এ ঘটনায় শ্রী ভোলানাথ বর্মন বাদী হয়ে উত্তর গোবধা গ্রামের মৃত খোকা শেখের পুত্র আঃ আউয়াল (৪৫), বক্কর মিয়ার পুত্র ভাঙ্গা মিয়া ওরফে নুরন্নবী (৪২), ফুলচান বর্মনের পুত্র শ্রী সন্তোষ কুমার (৪০), মৃত নুরজামানের পুত্র অলিয়ার রহমান (৩৫), মৃত গৌর মোহন বর্মনের পুত্র লক্ষী কান্ত ওরুফে হাউঙ্গা (৬০) ও জামিনী কান্ত (৫৭), লক্ষী কান্ত ওরুফে হাউঙ্গা পুত্র তাপস চন্দ্র (২০) ও মৃনাল চন্দ্র (৩০), জামিনী কান্তের পুত্র শ্রী নয়ন চন্দ্র (১৯) সহ ৮/১০ জন অজ্ঞাতদের বিরুদ্ধে আদিতমারী থানায় অভিযোগ দেওয়া হলেও পরর্বতীতে অভিযোগটি জিডি হিসেবে দায়ের করা হয়েছে। যার জিডি নং-১১৪০, তাং ২৯/০১/১৯ইং।

রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট প্রেসক্লাবে অশ্রুসিক্ত নয়নে শ্রী ভোলানাথ বর্মন বলেন, হামরা (আমার) হিন্দু পরিবার। হামার (আমার) বাড়ি-ঘর ভাংচুরের ঘটনার আদিতমারী থানায় অভিযোগ দেওয়া হলেও ঘটনার ১০ দিন পর আদিতমারী থানা পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে রুজু না করে জিডি হিসেবে দায়ের করা করেছে। ন্যায় বিচারের আশায় থানায় অভিযোগ দেওয়া হলেও ন্যায় বিচার পেলাম না। এ ব্যাপারে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, উত্তর গোবধা গ্রামে শ্রী ভোলানাথ বর্মনের বাড়ি ভাংচুর হয়নি। বাড়ি সরানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সাথে বাক-বিতন্ডা হওয়ায় থানা জিডি করেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি