৬ মে ২০২৬

লালমনিরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লালমনিরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ মামুনুর রশিদ (মিঠু) : লালমনিরহাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ মোশারফ হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমনিরহাট ডিবি পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই ) রাতে আদিতমারী উপজেলার তালুক দুলালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোশারফ হোসেন জেলার কালীগঞ্জ উপজেলার আওলাদ হোসেনের ছেলে।

লালমনিরহাট ডিবি পুলিশের কর্মকর্তা ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানায়, তার নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সসহ আদিতমারী উপজেলার তালুক দুলালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাঁজা নিয়ে রংপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় কয়েকজনকে ধাওয়া করলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মাদক ব্যবসায়ী মোশারফ হোসেনকে আটক করা হয় । পরে তার নিকট থেকে একটি ব্যাগে থাকা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি