৮ মে ২০২৬

লালমনিরহাটে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

মোঃ মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে: লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে অনাস্থা এনেছেন ১০ জন ইউপি সদস্য। গত ৩ নভেম্বর প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য নুর মোহাম্মদের সভাপতিত্বে অনাস্থা প্রস্তব আনা হয়। অনাস্থা প্রস্তাবে ১০ জন সদস্য উপস্থিত থেকে রেজুলেশনে স্বাক্ষর করেন।

সোমবার দুপুরে (৭ নভেম্বর) অনাস্থা প্রস্তাবের রেজুলেশন জেলা প্রশাসক বরাবরে জমা দেয়া হয়েছে। যার অনুলিপি সরকারের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। অভিযোগে জানাগেছে, উপজেলার পলাশী ইউপি পরিষদ চেয়ারম্যান শওকত আলী ইউনিয়ন পরিষদের সদস্যদের অবগত না করে নিজের খেয়াল খুশীমত প্রকল্পের কাজ করেন। নিয়মিত মিটিং করার কথা থাকলেও তিনি তা মানেন না। রাজনৈতিক ছত্রছায়ায় ইউনিয়ন পরিষদে বসে কাজকর্ম না করে বাড়ীতে বসে কাজ করে থাকেন।

সামাজিক নিরাপত্তা বেস্টনীর অধীন টিআর,কাবিখা-কাবিটা,বয়স্ক ভাতা,বিধবা তা,প্রতিবন্ধী ভাতা,ভিজিডি,ভিজিএফসহ সকল কাজ কর্ম তিনি একাই করে থাকেন। এছাড়া হাটবাজার ও রাজস্ব তহবিল থেকে প্রাপ্ত অর্থ তিনি একাই প্রকল্প দিয়ে নয়ছয় করে থাকেন। শুধু তাই নয়, জন্মনিবন্ধন সনদ,ট্রেড লাইসেন্স থেকে প্রাপ্ত অর্থ সরকারী কোষাগারে জমা না করে তিনি আত্মসাৎ করেন। কোন হিসেবেই তিনি সদস্যদের নিকট পেশ করেন না। এদিকে রোসনা বেগম নামের এক মহিলার নামে ভিজিডির কার্ড করে তিনি চাল উত্তোলন করে আসছেন। সম্প্রতি রোসনা বেগম জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। পলাশী ইউনিয়নের দেওডোবা ওয়ার্ডের সদস্য রনজিৎ কুমার রায় অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত চেয়ারম্যান সকল কাজকর্ম নিজের ইচ্ছে ও খেয়াল খুশীমত করে আসছেন। কোন বিষয়ই সদস্যদের সাথে সমন্বয় না করেই চলছেন।

আর এভাবে চলতে দেয়া যায় না,তাই আমরা নিরুপায় হয়ে ১০ জন সদস্য তার বিরুদ্ধ অনাস্থা প্রস্তাব এনেছি। আরেক ইউপি সদস্য জামিনুর রহমান জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক অভিযোগ জেলা প্রশাসক বরাবরে দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন,রাজনৈতিক ছত্রছায়ায় তিনি একের পর এক অপকর্ম করেই চলেছেন। তিনি সুষ্ঠ তদন্তের মাধ্যমে তার বিচার দাবী করেন। পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের বিষয়টি জানা নেই। তিনি আরো বলেন, তদন্ত কর্মকর্তা তদন্তে এলে সবই পরিস্কার হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি