লালমনিরহাটে দুদকের গণশুনানি

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : মঙ্গরবার (২ জুলাই) সকাল সাড়ে ১০ টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ১২১ তম গণশুনানি অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার এ. এফ. এম আমিনুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দুদক প্রধান কার্যালয়ের পরিচালক নাছিম আনোয়ার, রংপুর বিভাগীয় পরিচালক মনিরুজ্জামান খান, রংপুর জেলা কার্যালয়ের সম্বনিত উপ-পরিচালক মেজবাহ উদ্দিন, বীর প্রতীক ক্যাপ্টেন আজিজুল হক (অবঃ) ও অতিরিক্ত পুলিশ সুপার শহীদ সোরাওয়ার্দী। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।
শুনানিতে প্রাথমিক ভাবে ৩৮ জন অভিযোগকারীর অভিযোগ শুনানি অনুষ্টিত হয়। এসময় বাংলাদেশ রেলওয়ের ১জন ও পল্লী বিদ্যুৎ অফিসের ১জন মোট ২ জনকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কমিশন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে সেটেলমেন্ট অফিসের ১ কর্মকর্তাকে বদলির নির্দেশ দেয়া হয়েছে। প্রধান অতিথি বলেছেন, কমিশন যখন কোন জেলায় যায় তখন ওই জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা খাওয়া দাওয়া বাদ দেয়।
তার গণশুনানি, উপস্থিত জনগণের মাঝে প্রশংসিত হয়েছে। তিনি আরও বলেছেন কোন প্রকার দুর্নীতি যাতে না হয় সেজন্য দুদকের সহযোগিতা পেতে ১০৬ নম্বরে টোল ফ্রি কল করে দুদক কে সহযোগিতা করবেন। সর্বপরী সকলকে সজাগ থেকে সামাজিক উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি