৬ মে ২০২৬

লালমনিরহাটে বন্যা পরবর্তী ফ্রী মেডিকেল ক্যাম্পেইন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লালমনিরহাটে বন্যা পরবর্তী ফ্রী মেডিকেল ক্যাম্পেইন

লালমনিরহাট প্রতিনিধি : চার দফা বন্যার পর বানভাসি এলাগুলোতে দেখা দিয়েছে পানিবাহিত সহ নানাবিধ রোগের প্রাদুর্ভাব। বানভাসি অসহায় এসকল মানুষের মাঝে ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট ইউনিট।

বুধবার সকাল থেকে আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সেবা প্রদান করা হয়। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বন্যা কবলিত মানুষদের চিকিৎসা পত্রের সাথে বিনামূল্যে ঔষধ বিতরণ করায় খুশি ঐ এলাকার মানুষ ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লালমনিরহাট ইউনিটের ' দশ দিন ' এর কর্মসূচির আজ ছিলো নবম দিন। আগামীকাল (বৃহস্পতিবার) মেডিকেল টিমটি সদর উপজেলার বড়বাড়ি এলাকায় এ সেবা দানের মাধ্যমে কর্মসূচি শেষ করবেন।

ক্যাম্পেইনে চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাডঃ আশরাফ হোসেন বাদল, সহকারী পরিচালক মোঃ ফরহাদ আলম, ভেলাবাড়ি ইউ.পি. চেয়ারম্যান মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি