৮ মে ২০২৬

লালমনিরহাটে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ মাদকবিক্রেতা গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ মাদকবিক্রেতা গ্রেফতার

মোঃ মামুনুর রশিদ (মিঠু),লালমনিরহাট থেকে : লালমনিরহাটে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ বাবুল মিয়া ওরফে কালা বাবুল (৪৩) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে বিষয়টি জানান জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন। এরআগে, ভোরে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি পাকারমাথা এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার হরিনচওড়া বাশদাও গ্রামের সাহানাত আলী ন্যাংড়ার ছেলে।

লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, বুধবার (৩০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের লালমনিরহাট সরকারি কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৬৫ পিস ইয়াবাসহ কালা বাবুলকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যমতে ভোরে বাবুলকে নিয়ে পুনরায় মাদক উদ্ধারের অভিযান চালালে কালমাটি পাকারমাথা এলাকায় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

এসময় পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট ছুঁড়লে কালা বাবুলের দুই পায়ে লেগে আহত হন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কনস্টেবল আব্দুল ওহাব ও আশাদুজ্জামান আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন। গ্রেফতার কালা বাবুলের বিরুদ্ধে দুইটি মাদকসহ তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিবি ওসি মকবুল হোসেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি