৬ মে ২০২৬

লালমনিরহাটে বজ্রপাতে নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লালমনিরহাটে বজ্রপাতে নিহত ১

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে বজ্রপাতে শমসের আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় নিহতের সাথে থাকা মোঃ ছলে মাহমুদ (৫৫) নামে আরো একজন আহত হয়েছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের হাতুরা এলাকায় এঘটনা ঘটে।

নিহত শমসের আলী ওই এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে। কুলাঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে যোহর নামাজ শেষে বাড়ির পাশে থাকা কবর স্থানে কবর জিয়ারত করতে যান শমসের আলী ও ছলে মাহমুদ।

এ সময় হঠাৎ বজ্রপাতে শমসের আলী ও ছলে মাহমুদ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শমসের আলীকে নিহত ঘোষনা করেন এবং গুরুতর আহত অবস্থায় ছলে মাহমুদকে হাসপাতালে ভর্তি করে নেন। বর্তমানে ছলে মাহমুদ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি